আন্দুলবাড়ীয়ায় আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2019-02-14 ইং
আন্দুলবাড়ীয়ায় আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের হলরুমে এ সভার আয়োজন করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি মেম্বার আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ার‌্যমান শেখ শফিকুল ইসলাম মোক্তার। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. খন্দকার মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মীর মকলেচুর রহমান টজো, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মির্জা হাকিবুর রহমান লিটন, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোল্লা আলতাফ হোসেন ফেলা, জীবননগর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এস.এম. আশরাফুজ্জামান টিপু, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন মালিতা, ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার সাদ আহাম্মেদ। বক্তব্য রাখেন, সাবেক যুবলীগ নেতা শেখ ফিরোজ আহাম্মেদ, হাফিজুর রহমান হাফিজ, খান তারিক মাহমুদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি শামসুজ্জোহা। এ সময় উপস্থিত ছিলেন সাবেক যুবলীগ নেতা মোল্লা টুটুল, নাজের আলী, মোল্লা মানিক, রানা তালুকদারসহ অত্র ইউপি’র ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী। বর্ধিত সভা শেষে সর্বসম্মতিক্রমে জীবননগর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এস.এম. আশরাফুজ্জামান টিপু’র পক্ষে দলীয় নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে দাঁড়ালেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)