ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
জীবননগর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়াদউর্ত্তীন ও ফ্রি স্যামপোলের ঔষধ পাওয়ায় ঔষধ ফার্মেসী ও ট্রেড মার্কা না থাকায় এক বেকারির মালিককে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জীবননগর থানা পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম জীবননগর শহরে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়াদউর্ত্তীন ও ফ্রি স্যামপোলের ঔষধ পাওয়ায় থানা মোড়ের জিহাদ মেডিকেল হলের মালিক আরজ আলীকে ১০ হাজার টাকা এবং খাবারের উৎপাদন সময় এবং মেয়াদউর্ত্তীন’র সময় না থাকায় ইসলামপুর মুজাহিদ ফুডের মালিক মুজাফফর আলীকে ভোক্তা অধিকার আইনে ৫ হাজার টাকা জরিমানা করে। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার ঔষধ তত্ত্বাবধায়ক সূকর্ণ আহমেদ, জীবননগর থানার এসআই মোস্তাফিজুর রহমান।
