‘শিশু অধিকার নিশ্চিতকরণ’ প্রকল্পের উদ্বোধন

আপলোড তারিখঃ 2019-02-13 ইং
‘শিশু অধিকার নিশ্চিতকরণ’ প্রকল্পের উদ্বোধন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: মুজিবনগরে গুডনেইবার্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি’র আয়োজনে এবং অস্ট্রিলিয়ান হাই কমিশনের অর্থায়নে ঊহমধমবসবহঃ ড়ভ ুড়ঁঃয ভড়ৎ ঊহংঁৎরহম পযরষফ জরমযঃ অর্থাৎ `যুবকদের মাধ্যমে শিশু অধিকার নিশ্চিতকরণ` প্রকল্পের উদ্বোধণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে গুডনেইবার্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি’র বল্লভপুর প্রজেক্ট অফিস চত্ত্বরে এ প্রকল্পের উদ্বোধণ করা হয়। প্রকল্প ব্যবস্থাপক সীমান্ত চিসিম’র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, বাংলাদেশ জিএনবি প্রতিনিধি মি. রেমো রনি হালদার, মুজিবনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কু-ু, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, ওয়ার্ড সদস্য মি. শঙ্কর বিশ্বাসসহ মুজিবনগর উপজেলার মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকগণ এবং প্রায় ১২৫ জন কমিউনিটি লোকজন ছাড়াও ৬০জন যুবক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঊহমধমবসবহঃ ড়ভ ুড়ঁঃয ভড়ৎ ঊহংঁৎরহম পযরষফ জরমযঃ অর্থাৎ `যুবকদের মাধ্যমে শিশু অধিকার নিশ্চিতকরণ`র বিষয়ের উপর প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপনার বিষয়সমূহ জিএনবি’র কার্যক্রমে শিশু অধিকার, জিএনবি’র কার্যক্রমে যুব উন্নয়ন, প্রকল্পটির পটভূমি ও সুবিধাভোগী, প্রকল্প পরিচিতি যেমন বাজেট, লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও অর্জন। প্রকল্পটির টেকসই ইস্যু তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক মি. সীমান্ত চিসিম। অনুষ্ঠানে যুবকদের শিশু অধিকার নিশ্চিতকরার বিষয়ে শপথ বাক্য পাঠ করানো হয়। পরে গুডনেইবার্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি’র পরিচালনায় প্রতিবেশি যুব সঙ্ঘ নামে একটি ক্লাবের উদ্বোধন করে আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন গুডনেইবার্স মেহেরপুর সিডিপি’র বল্লভপুর প্রজেক্ট অফিসের এডুকেশন অফিসার ঝর্না খাতুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)