মুজিবনগরে তাঁতী লীগের কার্যালয় উদ্বোধন ও কমিটি গঠন

আপলোড তারিখঃ 2019-02-13 ইং
মুজিবনগরে তাঁতী লীগের কার্যালয় উদ্বোধন ও কমিটি গঠন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগর উপজেলা তাঁতী লীগের কার্যালয় উদ্বোধন ও ইউনিয়ন তাঁতী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে কেদারগঞ্জ উপজেলা হাসপাতালের সামনে অফিস কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা তাঁতী লীগের সভাপতি পবির শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফারাজ হোসেন মিদুল। বিশেষ অতিথি ছিলেন জেলা তাঁতী লীগের সভাপতি নুর ইসলাম সুবাদ, সাধারণ সম্পাদক জুয়েল রানা, বাগোয়ান ইউপি যুবলীগের সভাপতি বাবুল মল্লিক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কুদ্দুস, গাংনী উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক মনিরুল, যুগ্ম আহ্বায়ক মজিদ, মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিপ্লব, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিব প্রমূখ। উপজেলা যুগ্ম আহ্বায়ক আশাদুল হক বীর ও আঙ্গুর গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা তাতী লীগের সদস্য মাহাফুজ, অরিন, টিটন, রাজিব, রায়হান, জিয়াসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং তাতী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দারিয়াপুর ইউনিয়ন তাঁতী লীগের আহ্বায়ক নাজিরুল, যুগ্ম আহ্বায়ক রাজ্জাক এবং মোনাখালী ইউনিয়ন তাঁতী লীগের আহ্বায়ক লাল্টু মিয়া, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলামসহ ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয় ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)