আলমডাঙ্গায় সাধু সেজে মাদক বিক্রি : আটক-৩

আপলোড তারিখঃ 2019-02-12 ইং
আলমডাঙ্গায় সাধু সেজে মাদক বিক্রি : আটক-৩ ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: পুলিশের ভয়ে মাদক ব্যবসায়ী নিজ বাড়িতে সাজু সেজে আস্তানা গেড়ে ভিন্ন রূপে ইয়াবা বিক্রির সময় পুলিশের হাতে ৩ জন আটক হয়েছে। গতকাল সোমবার বিকাল ৫টার দিকে আলমডাঙ্গা পৌরসভাধীন গোবিন্দপুর মাঠপাড়া থেকে এএসআই মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করে। আটকৃতদের দেহ তল্লাশি করে তাদের নিকট থেকে ১০পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা স্টেশন এলাকার মাদকব্যবসায়ী আলো খাতুন দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিলো। ইতোমধ্যে পুলিশি অভিযানে তাদের পারিবারিক মাদকব্যবসার সিন্ডিকেটেরা ভয়ে পালিয়ে যায়। গত কয়েক মাস পূর্বে গোপনে আলো খাতুন ইয়াবা বিক্রয়কালে পুলিশ তাকে আটক করে জেলহাজতে প্রেরণ করে। জেল থেকে জামিন নিয়ে নিজেকে পাল্টিয়ে ফেলে ভিন্ন চেহারায়। সাদা পোশাকে সাধু বেশে নিজ বাড়িতে গড়ে তোলে আস্তানা। আস্তানা ঘিরে আবারও বসে মাদকের হাট। গতকাল সোমবার বিকালে আলমডাঙ্গা থানা পুলিশের নিকট গোপন সংবাদ আসে আলো খাতুন ইয়াবা বিক্রয় করছে বলে। এ সময় আলমডাঙ্গা থানার এএসআই মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে আলোসহ ২ জনকে আটক করে। আটককৃতরা হলো- গোবিন্দপুর গ্রামের রুবেলের স্ত্রী আলো খাতুন, গোবিন্দপুর গ্রামের সাহাবুলের স্ত্রী হামেদা খাতুন, স্টেশন এলাকার মাদকব্যবসায়ী মুন্নির ছেলে রুবেল হোসেন। এ ব্যাপারে আলমডাঙ্গা থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, কোন মাদকব্যবসায়ীর আলমডাঙ্গায় ঠাঁই নেই। যে সকল ব্যক্তি গোপনে মাদক বিক্রয় ও সেবন করে আসছে তাদের সকলকে আইনের আওতায় আনা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)