সরোজগঞ্জে আলমসাধু উল্টে আহত-৩

আপলোড তারিখঃ 2019-02-12 ইং
সরোজগঞ্জে আলমসাধু উল্টে আহত-৩ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হাসাপাতাল: চুয়াডাঙ্গার সরোজগঞ্জে গরু বোঝাই আলমসাধু উল্টে তিনজন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলা হলিধানী কোলাপাড়ার মৃত ঝড়– মন্ডলের ছেলে জহির (৬০), একই এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল মান্নান (৬৫) ও একই এলাকার আবুল কাশেমের ছেলে আব্দুল মালেক (৩৫)। গতকাল সোমবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ তেল পাম্পের অদূরে এ ঘটনা ঘটে। জানা যায়, হলিধানী বাজার থেকে আলমসাধুতে গরু বোঝাই করে ডুগডুগি গরুর হাটে নিয়ে যাচ্ছিল আহতরা। পথিমধ্যে সরোজগঞ্জ তেল পাম্পের নিকট আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আহত হন এই তিনজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তারা বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)