হরিণাকুন্ডুতে কাঠ পোড়ানোয় ইটভাটায় জরিমানা

আপলোড তারিখঃ 2019-02-12 ইং
হরিণাকুন্ডুতে কাঠ পোড়ানোয় ইটভাটায় জরিমানা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার ভায়না ইউনিয়নের মালিপাড়া গ্রামে অনুমোদনহীনভাবে ইটভাটা চালানো ও কাঠ পোড়ানোর অপরাধে ভাই ভাই বিক্সস নামের একটি ইটভাটায় ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ হাসনাত এ অভিযান পরিচালনা করেন। এ সময় ভাটার চিমনী ভেঙ্গে দেওয়া হয়। আদালতের বিচারক জানান, দীর্ঘদিন ধরে অনুমোদন না নিয়ে ভাটা মালিক ইটভাটা চালিয়ে যাচ্ছেন। সেই সাথে অবৈধ ভাবে কাঠ পোড়াচ্ছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে সেখানে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সতত্যা পাওয়া গেলে মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং ব্যারেল চিমনি ভেঙ্গে ফেলা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)