কেশবপুরে কোটি টাকা ব্যয়ে নির্মাণ হবে মসজিদ

আপলোড তারিখঃ 2019-02-12 ইং
কেশবপুরে কোটি টাকা ব্যয়ে নির্মাণ হবে মসজিদ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদার কেশবপুরে প্রায় এক কোটি টাকা সম্ভাব্য ব্যয় ধরে মডেল মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে কেমবপুর মসজিদ কমিটির সভাপতি মিনহাজ উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক শফিউল কবির ইউসুফ, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী, দামুড়হুদা প্রেসক্লাবের অর্থ সম্পাদক শমশের আলী, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আজম খান, আজাদ আলী মাস্টার, ওয়াজেদ আলী মাস্টার, অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইউসুফ আলী, ইউপি সদস্য আলেপ খা, ইউনুছ আলী, হায়দার আলী প্রমূখ। সভায় মডেল মসজিদ নির্মাণ কাজের মোট সম্ভব্য ব্যয় ধরা হয় এক কোটি টাকা। এরমধ্যে কুয়েত সরকার কর্তৃক মসজিদ নির্মাণ কাজের জন্য অনুদান হিসেবে পাওয়া যাবে ১১ লাখ এবং জেলা পরিষদ সদস্য শফিউল কবির ইউসুফ পরিষদের তহবিল থেকে ১ লাখ টাকা দেয়ার ঘোষনা দেন। বাকী টাকা গ্রামবাসী কর্তৃক আদায়ের সিদ্ধান্ত নেয়া হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি যুবলীগ নেতা শামসুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)