ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদন করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রশীদ। তিনি গত ৭ ফেব্রুয়ারী দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড বরাবর তিনি এই আবেদনপত্র জমা দেন। এই নিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় নৌকার টিকিট পেতে ৬ জন প্রার্থী আবেদন করেছেন। এর মধ্যে জেলা আওয়ামী লীগের ২ জন, যুবলীগের ১ জন, ২জন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ১ জন সাধারণ সম্পাদক রয়েছে। এবারই প্রথম চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একাধিক ছাত্রনেতা দলীয় মনোনয়ন ক্রয় করলেন। উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র ছাড়া বাকি ৪ জনই প্রথমবারের কোন নির্বাচনে অংশগ্রহনের জন্য আগ্রহ প্রকাশ করেছেন। ৯০ দশকের মাঝামাঝি জেলা ছাত্রলীগের নেতৃত্বে থাকা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রশীদ ৬ জনের মধ্যে সর্বকনিষ্ঠ প্রার্থী। তবে এবার নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেতে ইতোমধ্যে প্রার্থীরা দৌড়ঝাপ শুরু করেছে। অনেকেই ঢাকাতে বসে নৌকার টিকিট নিশ্চিত করতে জোড় লবিং চালিয়ে যাচ্ছেন। চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়া হলেও ভাইস চেয়ারম্যান পদ উম্মুক্ত রাখার ঘোষণা দিয়েছে দলীয় হাইকমান্ড। প্রথম ও ২য় ধাপে নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মান সফর শেষে দেশে ফিরলে তৃতীয় ধাপের প্রাথীদের নাম ঘোষনা করা হবে বলে শোনা যাচ্ছে।
