ছবির ক্যাপশন:
মা ও শিশু কল্যাণ কেন্দ্রে বিভিন্ন সামগ্রী প্রদান
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ও বেগমপুর ইউনিয়নের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সেবার মান উন্নয়নের লক্ষে বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়েছে। গত রোববার এ দুটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এসব সামগ্রী প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারী।
সেবার মান বৃদ্ধির লক্ষে তিনি প্রদান করেন ‘ব্রেস্ট ফিডিং কর্ণার’। যাতে সেবা নিতে আসা মায়েরা তাদের বাচ্চাদের নিরাপদে মাতৃদুগ্ধ পান করাতে পারে। এ ছাড়াও নিরাপদ বাচ্চা প্রসব পরবর্তী বাচ্চার যতœ নেওয়ার জন্য তিনি প্রদান করেছেন বেবি ওয়েট মেশিন, বিছানার চাদর, তাওয়েল, জিরো সাইজের পোশাক, ব্লাড প্রেশার পরিমাপক মেশিং, ডেলিভারি করার যন্ত্র সামগ্রী, সিম্পল স্পেকুলাম, বেবি ট্রে, বেস্ট ফিডিং সাকার, ইউরিন টেস্ট স্ট্রিপ, ডায়াবেটিস টেস্ট মেশিন ও স্ট্রিপ, নরমাল ওয়েট মেশিনসহ বিভিন্ন সামগ্রী প্রদান করেন। এদিকে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সেবা নিতে আসা রোগীরা ওয়াশীমুল বারীকে এই বিশেষ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, চুয়াডাঙ্গা পরিবার পরিকল্পনা অফিসের অধীনে প্রতিটি ইউনিয়নে প্রসূতি মা ও শিশুদের স্বাস্থ্যসেবার জন্য রয়েছে মা ও শিশু কল্যাণ কেন্দ্র। সাধারণত এলাকার দরিদ্র পরিবারের মায়েরা সেবা নিতে এসব কেন্দ্রে আসেন। কিছু সেবার মান ও সেবা সরঞ্জামাদির অভাবে কাঙ্খিত মাত্রায় কেন্দ্রগুলো কার্যকর হচ্ছে না। তাই প্রত্যন্ত অঞ্চলে সরকারি সেবা কেন্দ্রগুলোর সেবার মান আরো কিভাবে বাড়ানো যায় এবং সেবামুখী করা যায় এই চিন্তা ভাবনা থেকে চুয়াডাঙ্গায় সদর উপজেলার কুতুপুর ও বেগমপুর ইউনিয়নের মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি আধুনিক করার উদ্যোগের অংশ হিসেবে সেখানে সম্প্রতি স্থাপন করা হয়েছে এবং ইতিমধ্যে সেবার মান লক্ষ্যে বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়েছে।
