আলমডাঙ্গায় সম্ভাব্য প্রার্থী নিতুকে মুক্তিযোদ্ধাদের সমর্থন

আপলোড তারিখঃ 2019-02-12 ইং
আলমডাঙ্গায় সম্ভাব্য প্রার্থী নিতুকে মুক্তিযোদ্ধাদের সমর্থন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা মুজিব বাহিনীর কমান্ডার মরহুম কাজী কামাল কন্যা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মারজাহান নিতুর পক্ষে উপজেলার বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধা ও পৌরসভার ২নং ওয়ার্ডবাসী সমর্থন করে সভা করেছে। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে বাবুপাড়াস্থ কাজী কামালের বাসভবন সংলগ্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মহাম্মদ জকুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডা. শাহাবুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অর্থ কমান্ডার নাজিম উদ্দিন, ভাংবাড়ীয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের নেতা বীর মুক্তিযোদ্ধা সোয়েব আলী, নাসির উদ্দিন, কালিদাসপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হারেজ উদ্দিন জোয়ার্দ্দার, মনীনবদ্রনাথ দত্ত, জামজামি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আহসান মৃধা। বীর মুক্তিযেদ্ধা হামিদুল ইসলামের উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ আলম মন্টু, বীর মুক্তিযোদ্ধা আজিবর রহমান, ২নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আলী আসগর সাচ্চু, আব্দুর রশিদ, প্রভাষক মিজানুর রহমান, রতন সাহা, আব্দুল লতিফ, আবুল কাশেম, লিংকন, হাবিব, চঞ্চল, শিলকন প্রমুখ। সভায় মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নীতু সকলের উদ্দ্যেশ্যে বলেন, আপনাদের সকলের সহযোগীতা পেলে আমি নির্বাচনে জয়লাভ করবোই। মুক্তিযোদ্ধাগণ বলেন, কাজী কামাল একজন সৎ একনিষ্ট বীর মুক্তিযোদ্ধা ছিল। তার মেয়েকে নির্বাচিত করতে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)