ফেনসিডিলসহ ঝিনাইদহের লিটন আটক

আপলোড তারিখঃ 2019-02-11 ইং
ফেনসিডিলসহ ঝিনাইদহের লিটন আটক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ঝিনাইদহরে আহসান আলী বিশ্বাস লিটন (৩৪) নামের একজনকে আটক করেছে। গত শনিবার রাতে চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে অভিযানকারী দল। পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হলে গতকালই তাকে আদালতে সোপর্দ করে থানা পুলিশ। পুলশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে পৌর শহরের হাটকালুগঞ্জ এলাকায় একজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের এসআই আসলাম পারভেজসহ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পলানোর চেষ্টা করলে আটক করা হয় আহসান আলী বিশ্বাস লিটনকে। সে ঝিনাইদহ পৌর এলাকার বাজারপাড়ার গীতাঞ্জলী সড়ক এলাকার মৃত আমির আলী বিশ্বাসের ছেলে। এসময় আটককৃত আসামীর শরীর তল্লাশি করে উদ্ধার করা হয় ১০ বোতল ফেনসিডিল। গতকালই তাকে আদালতে সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)