বিদ্যার দেবীর আরাধনায় উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপন

আপলোড তারিখঃ 2019-02-11 ইং
বিদ্যার দেবীর আরাধনায় উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপন ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: বিদ্যার দেবীর আরাধনায় উৎসবমুখর পরিবেশে দেশে উদযাপিত হয়েছে সরস্বতী পূজা। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় এ উৎসবে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানিয়েছেন তারা। সরস্বতী পূজা উপলক্ষে গতকাল রোববার সারাদেশের মন্দির ও গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে ভক্তরা বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর পাদপদ্মে পুষ্পাঞ্জলি অর্পণ করছেন। ম-পে ম-পে পূজার আনুষ্ঠানিকতা ছাড়াও হাতেখড়ি, প্রসাদ বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যারতি, আলোকসজ্জা ও মেলা বসেছে। প্রতিটি পূজাম-পের বাণী অর্চণায় সমবেত হচ্ছে নানা সাজে সজ্জিত নারী, পুরুষ, আবাল-বৃদ্ধ-বনিতা। আবহমান বাঙালির অসাম্প্রদায়িক সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ করে হিন্দুদের পাশাপাশি অন্য ধর্মাবলম্বী মানুষও উৎসবে যোগ দিচ্ছেন। চুয়াডাঙ্গা: `` মঙ্গল প্রদীপের আলো আর জমকালো আলোকসজ্বার মধ্যে দিয়ে চুয়াডাঙ্গায় ৫ দিনব্যাপী সরস্বতী পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার রাত ৮টায় চুয়াডাঙ্গা বড় বাজার দূর্গা মন্ডপে মঙ্গল প্রদিপ জ্বালিয়ে এই পূজার উদ্বোধন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস ও পুলিশ সুপার মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের হাজারো নারী-পুরুষের উলুদ্ধনী আর শঙ্কের আওয়াজে অনুষ্ঠান প্রাঙ্গন এক ভিন্ন রুপে ফুটে ওঠে। মঙ্গল প্রদীপ প্রঞ্জলন অনুষ্ঠানে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেন, তিনি এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আনন্দিত। তিনি তার বক্তব্যে মাদক আর বাল্য বিয়ের কুফল তুলে ধরেন। এদিকে পুলিশ সুপার মাহবুবুর বলেন, সরস্বতী পূজার প্রতিটি মুহুত্ব হোক সকলের জন্য মঙ্গলময়। চুয়াডাঙ্গা পূজা উদযাপন কমিটির সভাপতি মিলন চক্রবর্ত্তী জানান, তাদের আয়োজনে ৫ দিনব্যাপী সরস্বতী পূজা এই প্রথম জেলায় ভিন্নভাবে করা হচ্ছে। এছাড়া আলোকসজ্জায় অন্যবারের তুলনায় নেয়া হয়েছে ভিন্নধরন। এর আগে রোববার সকাল ১০টায় মন্ডপ প্রাঙ্গনে অঞ্জলির আর অগ্নি হোমের মধ্যে দিয়ে পূজা শুরু করেন সনাতন সম্প্রদায়ের ভক্তবৃন্দ। মেহেরপুর: `` সারা দেশের ন্যায় মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সনাতন ধর্মালম্বীদের বিদ্যা ও জ্ঞানের দেবী শ্রী শ্রী স্বরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। গতকাল রবিবার সকালে মেহেরপুর সরকারি কলেজ, মেহেরপুর সরকারি মহিলা কলেজ, মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্বরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এদিন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কেএম সোলায়মান প্রদীপ জ্বালিয়ে মহিলা কলেজে স্বরস্বতী পূজা সুচনা করেন। এসময় সেখানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ রাফিকুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক মুন্শী রাশিদুল হক, ডা.গাজী রহমান প্রমুখ। পরে সেখানে প্রসাদ বিতরণ করা হয়। এদিকে স্বরস্বতী পূজা উপলক্ষে জেলা প্রশাসক আতাউল গনি এদিন দুপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজা পরিদর্শন করেন। এসময় তিনি মিষ্টি বিতরণ করেন এবং বলেন ধর্ম যার যার, উৎসব সবার। এসময় মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা আখতার উপস্থিত ছিলেন। অপরদিকে, মেহেরপুর সরকারি কলেজে প্রদীপ জ্বালিয়ে স্বরস্বতী পূজা সুচনা করেন জেলা জজ কোর্টের পি.পি এ্যাড. পল্লব ভট্টাচার্য। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক শ্বাস্বত নিপ্পন, কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরত-ই-খোদা রুবেল, সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ ছাত্র-ছাত্রীবৃন্দ। এ ছাড়াও জেলার বিভিন্ন স্থানে বিদ্যা ও জ্ঞানের দেবী শ্রী শ্রী স্বরস্বতী পূজা উদযাপন করা হয়। ঝিনাইদহে: `` ঝিনাইদহে আড়ম্বরে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। পূজাকে কেন্দ্র করে গতকাল রোববার সকাল থেকেই জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরগুলোতে ভীড় জমাতে থাকে সনাতন ধর্মাবলম্বলীরা। জ্ঞান লাভের আশায় মায়ের রাতুল চরণে পুষ্পাঞ্জলি প্রদান করেন শিক্ষার্থীরা। চলে হাতে খড়ি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বাসা-বাড়িতেও চলে পূজা। পূজা চলাকালীন সময় উলু ও শঙ্খ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে প্রতিটি পূজামন্ডপ। শেষে ভক্তদের মধ্য বিতরণ করা হয় প্রসাদ। এ বছর জেলা শহরসহ ৬টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পাড়া-মহল্লায় ছোট-বড় অন্তত ১ হাজার মন্ডপে একযোগে এই সরস্বতী পূজা পালিত হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)