খুলনায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫

আপলোড তারিখঃ 2019-02-11 ইং
খুলনায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: খুলনা সদরের লবণচরায় সিমেন্টবোঝাই ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহতদের মধ্যে প্রাইভেটকারের চার যাত্রী ও একজন পথচারী রয়েছেন। ঘাতক ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, খুলনা থেকে প্রাইভেটকারটি চার জন যাত্রী নিয়ে রূপসার দিকে যাচ্ছিল। এ সময়ে রূপসা বাইপাস সড়কে খুলনার দিক থেকে আসা সিমেন্টবোঝাই ট্রাকটির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক পথচারীসহ প্রাইভেটকারের চার যাত্রী নিহত হন। দমকলকর্মী উদ্ধার কাজ চালাচ্ছেন। নিতহদের মধ্যে মাহমুদ হোসেন বাবু নামের একজনের পরিচয় জানা গেছে। তার বাড়ি গোপালগঞ্জ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)