মেহেরপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী তৌহিদুল কারাগারে

আপলোড তারিখঃ 2019-02-11 ইং
মেহেরপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী তৌহিদুল কারাগারে ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: অর্থ সংক্রান্ত মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী তৌহিদুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রবিবার দুপুরের দিকে তৌহিদুল ইসলামকে মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন। তৌহিদুল ইসলাম গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের আকেব আলীর ছেলে। ২০১৬ সালে অর্থ সংক্রান্ত মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক তৌহিদুল ইসলামকে ৩ বছর সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ড দেন। সেই থেকে তৌহিদুল ইসলাম পলাতক ছিল। গতকাল রবিবার তৌহিদুল ইসলাম আদালতে হাজির হলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)