গাংনীর এমপি খোকন শিল্প মন্ত্রাণালয়ের স্থায়ী কমিটির সদস্য নিবার্চিত

আপলোড তারিখঃ 2019-02-11 ইং
গাংনীর এমপি খোকন শিল্প মন্ত্রাণালয়ের স্থায়ী কমিটির সদস্য নিবার্চিত ছবির ক্যাপশন:
গাংনী অফিস: শিল্প মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের পঞ্চম দিনে সংসদ সদস্যদের কন্ঠভোটে তিনি সদস্য নির্বাচিত হয়। ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সংসদ অধিবেশনে কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদ নেতার পক্ষে চিফ হুইপ নূর ই আলম চৌধুরী শিল্প মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সদস্যদের নাম প্রস্তাব করেন। পরে কন্ঠভোটে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাশ হয়। শিল্প মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)