হাসাদাহে গরু চোর সন্দেহে দু’জনকে গণধোলাই!

আপলোড তারিখঃ 2019-02-11 ইং
হাসাদাহে গরু চোর সন্দেহে দু’জনকে গণধোলাই! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হাসাদাহ: জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে গরু চোর সন্দেহে দুইজনকে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। আহত অবস্থায় গণধেলাইয়ের শিকার দুইজনকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলো- মহেশপুর উপজেলা জিন্নানগর গ্রামের গরু ব্যবসায়ী আল-আমিন ও একই গ্রামের গরু বহনকারী গাড়ি চালক ফারুক হোসেন। গতকাল রোববার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, রোববার দুপুরে মহেশপুর উপজেলা জিন্নাহনগর গ্রামের গরু ব্যবসায়ী আল-আমিন ও একই গ্রামের গরু বহনকারী গাড়ি চালক ফারুক হোসেন গরু নিয়ে বিক্রির উদ্দেশ্য চৌগাছার উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে বিজিবি সদস্যরা তাদেরেকে ধাওয়া করলে তারা গাড়ি নিয়ে দ্রুতগতিতে হাসাদহের দিকে আসে। হাসাদাহে পৌছালে স্থানীয় জনগন তাদেরকে গরু চোর ভেবে গণধোলাই দেয়। পরে হাসাদাহ পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদেরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে থাদেরকে জীবননগর থানায় হস্তান্তর করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)