দু’জনকে ২ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2019-02-11 ইং
দু’জনকে ২ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার জামাজামি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে এক দোকানীকে ২ হাজার টাকা ও একজন সাইকেল চালককে ২শ’ টাকা জরিমানা আদায় করেছে। গতকাল রোববার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান ও চুয়াডাঙ্গা জেলা পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক আলাউদ্দিন আলমডাঙ্গা জামজামি বাজারে অভিযান চালিয়ে একটি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে পণ্যে পাটজাত মোড়কে বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০/১৪ নং ধারা অনুযায়ি দোকানদার জামজামির নবিছদ্দিনের ছেলে মিতাহারকে ২ হাজার টাকা জরিমানা করেছে। এ ছাড়াও ওমর আলী নামের একজন সাইকেল চালক সাইকেল চালানোকালে মোবাইল ফোনে কথা বলার সময় দুর্ঘটনা ঘটায় গণউপদ্রুপ আইনে তাকে ২শত’ টাকা জরিমানা করেছে। এ সময় জামজামি ফাঁড়ি পুলিশের আইসি এসআই অচিন্ত কুমার উপস্থিত ছিল

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)