চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন পক্ষ থেকে

আপলোড তারিখঃ 2019-02-11 ইং
চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন পক্ষ থেকে ছবির ক্যাপশন:
মৃত দুই ড্রাইভারের পরিবারকে নগদ অর্থ প্রদান চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন পক্ষ থেকে মৃত্যুবরণকারি দুই ড্রাইভারকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম. জেনারেল, সাধারণ সম্পাদক রিপন মন্ডল ও কোষাধ্যক্ষ শাহাজুল ইসলাম মন্টু স্ব-শরীরে মৃত দুই ড্রাইভারের বাড়ীতে উপস্থিত হয়ে নগদ অর্থ প্রদান করেন। এরমধ্যে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ীর বাসিন্দা মরহুম জিনারুল ড্রাইভারকে বিশ হাজার টাকা ও মরহুম শাহাদত ড্রাইভারকে বিশ হাজার টাকা করে সর্বমোট চল্লিশ হাজার টাকা অত্র সংগঠনের পক্ষ থেকে অনুদান প্রদান করেন অতিথিরা। মরহুম দুইজন ড্রাইভারের পরিবার এই টাকা পেয়ে চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নকে ধন্যবাদ জানান। (প্রেসবিজ্ঞপ্তি)

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)