ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
ডাকাতি হওয়ার প্রায় ১ বছর পর ৩ ডাকাতকে আটক করেছে মেহেরপুর ডিবি পুলিশ। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে। আটকৃতরা হলো- মেহেরপুর শহরের পৌর কলেজপাড়ার এসকেন আলীর ছেলে ছগির আহাম্মদ সোহাগ, আব্দুর রাজ্জাকের ছেলে তৌসিব আল রেজেয়ান এবং বেড়পাড়ার ইউসুফ শেখের ছেলে সুমন শেখ। আটক ৩ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারক্তি দিয়েছে। মেহেরপুরে ডিবি পুলিশ জানায়, ২০১৮ সালের ৩ মার্চ মেহেরপুর শহরে পৌর কলেজপাড়ায় কিতাব আলীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। ঘটনায় মেহেরপুর সদর থানার একটি মামলা দায়ের হয়। যার মামলা নং ১৬। এদিকে দীর্ঘ প্রায় ১বছর পরে ডিবি পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে শুক্রবার দিবাগত রাতে ৩ যুবককে আটক করে এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী চুয়াডাঙ্গার আপন জুয়েলার্স থেকে ১টি স্বর্ণের চেইন উদ্ধার করে। আটক ৩ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
