ছবির ক্যাপশন:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার চুয়াডাঙ্গা বড়বাজার রজব আলী সুপার মার্কেটস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুব্কর সিদ্দিক আবু। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলু, পৌর বিএনপি সহসভাপতি হাফিজুল ইসলাম মুক্ত, পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি কুদ্দুছ মহলদার, মনিরুজ্জান লিপটন, জেলা জাসাস’র সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, আব্দুল ওয়াহাব, আব্দুল হান্নান, বাবলুর রহমান, কলম উদ্দিন, মাবুদ সরকার, শেখ শামসুল, আব্দুল সালাম। সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও দলের আহত নেতাকর্মীদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
