বোনের উত্যক্তের প্রতিবাদ করায় ভাই মারপিট

আপলোড তারিখঃ 2019-02-10 ইং
বোনের উত্যক্তের প্রতিবাদ করায় ভাই মারপিট ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে বোনের উত্যক্তের প্রতিবাদ করায় বাপ্পি মিয়া নামের এক এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে বখাটেরা। ঝিনাইদহ শহরের ফজর আলী গালর্স স্কুল এন্ড কলেজ সংলগ্ন এলাকায় তাকে মারপিট করা হয়। বাপ্পি মিয়া ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাপ্পি সদর উপজেলার মায়াধরপুর গ্রামের রফিকুল ইস লামের ছেলে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করা হলেও এখনও কোন আসামী গ্রেফতার হয়নি। বাপ্পির নানা সোহরাব হোসেন জানান, বাপ্পি এবং তার চাচাতো বোন পিংকি সদর উপজেলার কে কে পি বি মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশুনা করে। বাপ্পি এসএসসি পরীক্ষার্থী এবং বোন ৮ম শ্রেণীর ছাত্রী। তাদের স্কুলে যাওয়া আসার পথে তার চাচাতো বোন পিংকিকে প্রায়ই একই এলাকার বখাটে নয়ন ও জিম উত্যক্ত করতো। কিছুদিন আগে এর প্রতিবাদ করে বাপ্পি। ফলে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ফজর আলী গালর্স স্কুল এন্ড কলেজ কেন্দ্রের পাশে নয়ন ও জিমসহ ৭/৮ জন যুবক বাপ্পিকে বেধড়ক পিটিয়ে আহত করে। স্থানীয়রা অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। ঝিনাইদহ সদর হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক ডা. শাহিন ঢালি জানান, হাসপাতালে ভর্তি বাপ্পীর মাথা, বুক ও মুখ হ শরীরে আঘাত রয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামেিদর গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)