মহেশপুর ক্লিনিকে প্রসুতির মৃত্য : চিকিৎসক লাঞ্চিত

আপলোড তারিখঃ 2019-02-10 ইং
মহেশপুর ক্লিনিকে প্রসুতির মৃত্য : চিকিৎসক লাঞ্চিত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরবা বাজারের মডার্ন প্রাইভেট হাসপাতাল এন্ড ক্লিনিকে কামরুন্নাহার (২৬) নামে এক প্রসুতির মৃত্যু হয়েছে। তিনি বাঁমবাড়িয়া ইউনিয়নের গাড়াপোতা গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী। এ ঘটনায় ক্লিনিকের মালিক ডাক্তার আবুল বাশারকে লাঞ্চিত করেন গ্রামবাসি। প্রসুতির স্বামী জাহাঙ্গীর হোসেন জানান, শুক্রবার রাতে স্ত্রীর প্রসাব বেদনা উঠলে নিকটস্থ ভৈরবা বাজারের মডার্ন প্রাইভেট হাসপাতাল এন্ড ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। এ সময় রোগীর পানি ভেঙ্গে গেছে এই অজুহাতে ডাক্তার আবুল বাশার তার স্ত্রীকে সিজার করেন। সিজারের পর শুরু হয় রোগীর প্রচুর রক্তক্ষরণ। রক্ত বন্ধ না হওয়ায় তড়িঘড়ি করে কামরুন্নাহারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যে প্রসুতি মারা যায়। এদিকে ক্লিনিক মালিক আবুল বাশার গতকাল শনিবার সকালে অর্থের বিনিময়ে সমঝোতা করে লাশ দেখতে যান গাড়াপোতা গ্রামে। এ সময় গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে ডাক্তারকে মারপিট করে। খবর পেয়ে ভৈরবা পুলিশ ফাড়ির সদস্যরা তাকে উদ্ধার করে। স্থানীয় বাঁশবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক জানান, শনিবার সকালে তিনি এমন ঘটনার কথা শুনেছেন। ভৈরবা বাজারের মডার্ন প্রাইভেট হাসপাতাল এন্ড ক্লিনিকের মালিক ডাক্তার আবুল বাশারের বক্তব্য নিতে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যক্তিগত ফোনটি বন্ধ পাওয়া যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)