চুয়াডাঙ্গায় গাঁজাসহ দুইজন আটক

আপলোড তারিখঃ 2019-02-10 ইং
চুয়াডাঙ্গায় গাঁজাসহ দুইজন আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি অভিযান চালিয়ে গাঁজাসহ দু’জনকে আটক করেছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে নূরনগর এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আটককৃতরা হল- নূরনগর এলাকার ইলিয়াছ হোসেন(৪০) ও জয়নাল হোসেন (৪৫)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে শহর ফাঁড়ি পুলিশ জানতে পারে নূরনগর এলাকায় দু’জন ব্যক্তি গাঁজা বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে শহর ফাঁড়ির টিএসআই মুহিতুর রহমানসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে নূরনগর এলাকার তাহাজত হোসেনের ছেলে ইলিয়াছ হোসেন ও মৃত হোসেনের ছেলে জয়নাল হোসেনকে আটক করে। এ সময় আটককৃত আসামীদের শরীর তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে অভিযানকারী দল। পরে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের আজ আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় থানা পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)