মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচন অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2019-02-10 ইং
মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচন অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
সভাপতি শহিদুজ্জামান সম্পাদক জিনারুল মেহেরপুর অফিস: মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৩১তম বার্ষিক সদস্য সভায় সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচিত বোর্ড সভাপতি শহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক জিনারুল ইসলামসহ নতুন পূর্ণাঙ্গ কমিটি দায়িত্বভার গ্রহণ করেছেন। গতকাল শনিবার দুপুরে সমিতির কার্যালয় প্রাঙ্গণে বার্ষিক সভা শেষে সদস্যদের ভোটের মাধ্যমে নবনির্বাচিত বোর্ড সভাপতি হয় মেহেরপুরের গোপালপুর গ্রামের শহিদুজ্জামান, সাবেক পরিচালক ও মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেনের ছোট ভাই তুষার আহম্মেদ সহসভাপতি, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাটবোলিয়ার জিনারুল ইসলাম সাধারণ সম্পাদক ও মুজিবনগরের পরিচালক আব্দুর রশিদ কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়। প্রথম অধিবেশনে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির বিদায়ী বোর্ড সভাপতি আকরামুল হক বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী নুর মোহাম্মদ ও মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেনসহ সমিতির বোর্ড সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণীর গ্রাহকবৃন্দ। অনুষ্ঠানে সমিতির বার্ষিক আয়-ব্যয়সহ সার্বিক কর্মকা- তুলে ধরা হয়। উপস্থিত গ্রাহকদের নিয়ে সমিতি পরিচালনা বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)