প্রধান সম্পাদকের জন্মদিন ও কিছু কথা...

আপলোড তারিখঃ 2019-02-10 ইং
প্রধান সম্পাদকের জন্মদিন ও কিছু কথা... ছবির ক্যাপশন:
সেই ২০১৬ সালের কথা, পত্রিকার বয়স সবে কয়েক মাস পেরিয়েছে। এর মধ্যে একদিন প্রকাশিত একটি সংবাদকে ভিত্তিহীন দাবি করে সকাল থেকেই বার্তা বিভাগে অনবরত ফোন। এমনকি সাথে নানান হুমকিও। এর আগে এ রকম পরিস্থিতিতে পড়ার অভিজ্ঞতা না থাকায় এসির বাটনটা ‘কুল মুডে’ দিয়েও ঘামছি কী সব ভেবে। এও ভাবছি সংবাদ যদি না ছাপাতাম তাহলে এই বিশ্রি পরিস্থিতির সৃষ্টি হতো না। এর মধ্যে যে অঞ্চলের সংবাদ প্রকাশিত হয়েছে, সে অঞ্চলের প্রতিনিধি আমাকে ফোন করে বললো- ভাই খুব বিপদে আছি। আপনি কেন যে ঝুঁকি নিলেন, স্বাভাবিক সংবাদ ছাপতেন। আমি কোন কথা না বলেই ফোনটা কেটে দিলাম, ততোক্ষণে আমার টেনশনের মাত্রা চরমভাবে উঠা-নামা করছে। এর মধ্যে পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন ভাই অফিসে ঢুকলো, নাকের ডগায় ঝুলানো চশমার ফাঁক দিয়ে আমার দিকে কয়েকবার তাকালেন, তারপর কোন ভূমিকা ছাড়ায় বললো এসির মাত্রা বাড়িয়ে দাও, তুমি ঘামছো। আমি চুপ করেই আছি দেখে স্বপন ভাই এবার বললো, নিউজটার সকল তথ্য-উপাত্ত কী সংরক্ষণ করেছো? আমি এই কথা শুনে ভাইয়ের দিকে ভয়ার্ত স্বরে বললাম, ভাই আপনাকে কেউ কী ফোন করেছে? স্বপন ভাই এবার চিরচেনা মুখ লুকানো মুচকি হাসি দিয়ে বললো- একটা পত্রিকা চালাবা আর ধকল সহ্য করবা না, তা কী হয়। চিন্তা করার দরকার নেই। আগের প্রশ্ন আবার রিপিট করে বললো নিউজটার সকল তথ্য-উপাত্ত কী সংরক্ষণ করেছো? আমি বললাম জ্বী ভাই। এরপর ওইদিন সকাল থেকে দুপুর পর্যন্ত ঘটে যাওয়া ঘটনাগুলো গড়গড় করে স্বপন ভাইকে বলে দিলাম। এরমধ্যেই আবার ডেস্কের ল্যান্ড নাম্বারটি বেজে উঠলো, আমি রিসিভ করতেই ওপার থেকে একজন অচেনা কন্ঠের মানুষ হাম মারেঙ্গা, তাম মারেঙ্গা এই করবো সেই করবো বলতে থাকলো, আমি তার কথা শুনে শুধু বললাম, ভাই আপনাদের সংবাদটি যদি পছন্দ না হয়, আপনাদের বক্তব্য লিখিত পাঠান আমাদের পত্রিকা অফিসে, এই কথা শুনে টেলিফোনের ওপারে থাকা লোকটি আরও ক্ষেপে গেলেন। এসময় আমিও কিছুটা উত্তেজিত কন্ঠে বললাম, ভাই নিউজ পছন্দ না হলে আমাদের নামে কোর্টে মামলা করেন, আদালতে কথা হবে (স্বপন ভাইয়ের শেখানো কথা অনুযায়ী)। এই বলে ফোনের লাইনটা আমিই কেটে দিলাম। এই কথা বলার কয়েক ঘন্টা পরেই আমার অফিসে অনেক লোকের ভিড়, তারা এসেই বললো, ভাই সংবাদ যা ছেপেছেন ছেপেছেন, আর ছেপেন না, অনুরোধ করছি। আমি ভাবতে থাকলাম কোর্টে মামলা করার কথা বলতেই পুরো পরিস্থিতি পাল্টে গেল? মনে মনে স্বপন ভাইকে ধন্যবাদ দিতে ভুল হলো না। ভাবলাম যে বিষয় নিয়ে আমি সকাল থেকেই নাকাল, পানি খাবো পানি খাবো অবস্থা আমার, অথচ স্বপন ভাইয়ের একটা বুদ্ধিতেই পরিস্থিতি পাল্টে আমার তথা পত্রিকার পক্ষে চলে আসলো। তখনি মনে হলো এটার নামই বোধ হয় বিচক্ষণতা। পাঠক আপনারা শুনে আশ্বার্যিত হবেন যে, পরে সেই ঘটনায় স্বপন ভাইয়ের নির্দেশে আমরা ধারাবাহিক প্রতিবেদন ছেপেছি এবং সত্যকে সবার সামনে উৎঘাটন করে প্রশংসাও কুড়িয়েছে পত্রিকা পরিবার। পাঠক হয়তো ভাবছেন সংবাদের শিরোনাম জন্মদিনের- আর পুরো লেখা পত্রিকার একটা কঠিন সময়ের- হ্যাঁ, ঠিক ভাবছেন- গত ৩ বছরে দৈনিক সময়ের সমীকরণ পিচঢালা রাস্তায় হাটেনি বরং উপরে উল্লেখিত কঠিন সময়গুলো পার করে এসেছে। আর কঠিন সময়গুলোতে পত্রিকা পরিবারকে প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন বুক দিয়ে কীভাবে আগলে রেখেছেন, কেমন শান্ত মেজাজে দিয়েছেন বুদ্ধিদীপ্ত নেতৃত্ব। তাঁর কারণেই ‘সময়ের সমীকরণ’ একটি আঞ্চলিক পত্রিকা হিসেবে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ অঞ্চলে অল্প সময়ে প্রথম সারির কাঁতারে উঠে এসেছে তা বুঝাতেই পত্রিকার কঠিন সময়ের একটি পাঠকদের কাছে শেয়ার করা। যাহোক, প্রধান সম্পাদক হিসেবে নাজমুল হক স্বপন ভাই কঠিন সময়গুলো যেমন দারুণভাবে সামলান, ঠিক ভালো সময়গুলোকে আরো দীর্ঘায়িত করতে করেন পজেটিভ সব পরিকল্পনা। তাই শান্ত স্বভাবের গরম-নরম মেজাজের গুণী এই মানুষটার শুভ জন্মদিনে সম্পাদক-প্রকাশক শরীফুজ্জামান শরীফ ভাইসহ পত্রিকা পরিবারের পক্ষ থেকে তাঁর দীর্ঘায়ু কামনা করে জানায় আন্তরিক শুভেচ্ছা। হুসাইন মালিক বার্তা সম্পাদক, দৈনিক সময়ের সমীকরণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)