ছবির ক্যাপশন:
রোকনুজ্জামান রোকন, ভালাইপুর:
দামুড়হুদার গোপালপুর দারুল উলুম মুহাম্মদীয়া কওমিয়া মাদ্রাসার বদরী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে মাদ্রাসা প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করে মাদ্রাসার ছাত্র সাজ্জাদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন মোহতামিম মাওলানা হারুনার রশিদ। প্রায় ৮শ’ বদরী সদস্যদের উপস্থিতিতে হাদিস কোরআনের আলোকে ও আগামী ২৭ ফেব্রুয়ারী মাদ্রাসার ঐতিহাসিক মাহফিল নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাওলানা শহিদুল ইসলাম। এছাড়া অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন গোপালপুর শান্তিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রেজাউল। এছাড়াও উপস্থিত ছিলেন আবু তালেব, নাজিম মেম্বার, রেজাউল মেম্বার, ফহিম মাষ্টার, আবুল কালাম, আজাদ মালিথা, ডা. ছলে, রহিম মাষ্টার, শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মোহতামিম মাওলানা হারুনার রশিদ, নায়েবে আমির মাওলানা আনসার আলী, সহকারী শিক্ষক মাওলানা মাহাবুর রহমান, মাওলানা শাহাদত, হাফেজ মাফুজ, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আব্দুস শুকুর, মাওলানা রেজাউল করিম, সাধারন শিক্ষক সাহাবদ্দীন, শাহীনসহ অত্র মাদ্রাসার ছাত্রগন। আলোচনা শেষে সকলের জন্য দোয়া পরিচালনা করেন মোহাতামিম মাওলানা হারুনার রশিদ। বদরী সদস্যদের দুপুরের খানার ব্যবস্থা করেন মাদ্রাসা কর্তৃপক্ষ। বদরী সদস্যদের খেদমতে ছিলেন রতন মালিথা, শাহাদুল বিশ্বাস, শাহীন, খাজা, কটা, আরুল, শাহাবুদ্দীন, আক্কেল, নিজামসহ মাদ্রাসার ছাত্ররা।
