আটমাইল থেকে দশমাইল পর্যন্ত সড়কটির বেহাল দশা!

আপলোড তারিখঃ 2019-02-10 ইং
আটমাইল থেকে দশমাইল পর্যন্ত সড়কটির বেহাল দশা! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, বদরগঞ্জ: চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের আট মাইল থেকে দশ মাইল পর্যন্ত সড়কটির বেহাল দশা। গতকাল শনিবার বৈরী আবহাওয়ার কারণে শেষ রাত থেকে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি, চলে সকাল পর্যন্ত। আর এ বৃষ্টির ফলে প্রধান সড়কের উপর পড়ে থাকা ইটভাটার মাটি কর্দমাক্ত হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয় চরমে। সরেজমিনে দেখা গেছে, সড়কের পাশে মাটির স্তুপ এবং মাটি বহনকারী অবৈধ যানবহনের চাকায় লেগে থাকা ও গাড়ি থেকে মাটি পড়ে জমা হয় রাস্তার উপর। তা সামান্য বৃষ্টিতেই হয়ে পড়েছে মরণ ফাঁদ। এ বিষয়ে পথচারীরা অভিযোগ করে বলেন, রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, অনেকেই মোটরসাইকেল নিয়ে পড়ে আহত হয়েছেন, কাদার কারণে রাস্তা দিয়ে হাটার উপায় নেই। ভুলটিয়ার কয়েকটি ইটভাটায় যেয়ে কথা বললে তারা বলেন, এখানে আমাদের করার কিছুই নেই, সব ভাটার মালিকরা যদি রাস্তা থেকে মাটি পরিষ্কার করে তাহলে আমরাও করবো। এ বিষয়ে পথচারীরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)