ইউএনবিতে বর্ষসেরা সাংবাদিক হলেন চুয়াডাঙ্গার ডালিম

আপলোড তারিখঃ 2019-02-10 ইং
ইউএনবিতে বর্ষসেরা সাংবাদিক হলেন চুয়াডাঙ্গার ডালিম ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: বাংলাদেশের রয়টার্সখ্যাত সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গার আরিফুল ইসলাম ডালিম। ২০১৮ সালে সেরা পারফরমেন্সের জন্য দেশের ৬৪ জেলার মধ্যে তাকে মনোনীত করা হয়। গতকাল শনিবার ইউএনবির প্রধান কার্যালয় ঢাকার মালিবাগের কসমস সেন্টারের কনফারেন্স রুমে প্রতিনিধি সম্মেলনের পর আনুষ্ঠানিকভাবে বর্ষসেরার এ্যাওয়ার্ড, সনদপত্র ও নগদ অর্থ পুরস্কারের টাকা আরিফুল ইসলাম ডালিমের হাতে তুলে দেন ইউএনবির এডিটর ইন চিফ এনায়েত উল্লাহ খাঁন। এ সময় উপস্থিত ছিলেন, ইউএনবির চেয়ারম্যান আমানুল্লাহ খাঁন, এডিটের মাহফুজুর রহমান ও কান্ট্রি এডিটর শাহরিয়ার পলাশ। এর আগে সকালে ইউএনবির প্রতিনিধি সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ। এ সময় তিনি ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট নিয়ে সাংবাদিকদের বিচলিত না হওয়ার পরামর্শ দেন। তিনি জানান, খুব শীঘ্রই সাংবাদিকদের ৯ম ওয়েজবোর্ড দেওয়ার কথা ভাবছে সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এ এ এম এস আরেফিন সিদ্দিকী ও তথ্য সচিব আব্দুল মালেক প্রমূখ। বর্তমানে সাংবাদিক আরিফুল ইসলাম ডালিম ইউএনবি ছাড়াও যমুনা টেলিভিশনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)