জীবননগরে ফেন্সিডিলসহ মাদকব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2019-02-09 ইং
জীবননগরে ফেন্সিডিলসহ মাদকব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৭ বোতল ফেন্সিডিলসহ মাদকব্যবসায়ী জনি আটক হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়ার নির্দেশে এএসআই বিশ্বনাথ, এএসআই মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের ঘাটপাড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ওই গ্রামের আবজেল মোল্লার ছেলে জনিকে (২০) ৭ বোতল ফেন্সিডিলসহ আটক করে। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)