ফেন্সিডিল ও মদসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার

আপলোড তারিখঃ 2019-02-09 ইং
ফেন্সিডিল ও মদসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার ছবির ক্যাপশন:
দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল ও মদসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বিজিবি। গতকাল শুক্রবার ও গত বৃহস্পতিবার পৃথক অভিযানে এসব চোরাচালান উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের মাঠ থেকে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪২ হাজার টাকা। একইদিন সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আলী আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত বড়বলদিয়া গ্রামের পশ্চিমপাড়া থেকে ২৭টি বিভিন্ন প্রকার কেডস উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৯ হাজার ৪শ’ ৫০ টাকা। গতকাল রাত আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল আউয়াল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত রুদ্রনগর গ্রামের গলায়দড়ি ব্রীজ নামক স্থান হতে ১৫৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৬২ হাজার ৪শ’ টাকা। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে পলাতক আসামী করে হাবিলদার আব্দুল আউয়াল বাদি হয়ে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছে। একইদিন রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মুন্সিপুর গ্রামের মাঠ থেকে ২৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩৪ হাজার ৫শ’ টাকা। এদিকে, গতকাল শুক্রবার রাত আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বুড়িপোতা বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল হামিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর সদর থানার অন্তর্গত বুড়িপোতা গ্রাম থেকে ৭ বোতল ভারতীয় মদ ও ৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১১ হাজার ৭শ’ টাকা। অপরদিকে, গত বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার খোরশেদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত হুদাপাড়া গ্রামের মাঠ থেকে ৯৬ কেজি ভারতীয় সার উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪ হাজার ৮শ’ টাকা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)