আলমডাঙ্গায় দুই শিক্ষার্থীকে মারপিটের ঘটনা: মামলা

আপলোড তারিখঃ 2019-02-09 ইং
আলমডাঙ্গায় দুই শিক্ষার্থীকে মারপিটের ঘটনা: মামলা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার কালিদাসপুরে চমক মডেল স্কুলের দুই শিক্ষার্থীকে মারপিটের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গতকাল শুক্রবার বেদম মারপিটের শিকার ৫ম শ্রেণির শিশু শিক্ষার্থী আব্দুল গাফফারের পিতা আসাননগরের আমজেত আলী বাদি হয়ে আলমডাঙ্গা থানায় এ মামলা করেন। এজাহার দায়েরকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন কোমলমতি দুই শিশু শিক্ষার্থী থানায় উপস্থিত থেকে ওই নির্মম ঘটনার বর্ণনা দেয়। এদিকে, গতকালই আলমডাঙ্গা থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম ঘটনার সত্যতা জানতে তদন্ত শুরু করেছেন বলে জানিয়েছেন। তিনি গতকাল ঘটনাস্থল, নির্যাতনের শিকার দুই শিশু ও প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের সাথে কথা বলেন। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার আলমডাঙ্গার কালিদাসপুরে চমক মডেল স্কুলের দুই শিক্ষার্থীকে বেদম মারপিটের অভিযোগ উঠে ওই বিদ্যালয়ের শিক্ষক সিয়ানের বিরুদ্ধে। এরপর বিক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয় চত্বরে অবস্থান গ্রহন করে। এ সময় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের শান্ত করলে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)