চুয়াডাঙ্গা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2019-02-09 ইং
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ঐতিহাসিক মুজিবনগর ও দামুড়হুদার শিবনগরে অবস্থিত ডিসি ইকো পার্কে আনন্দঘন পরিবেশে এ বোনভোজন অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের সদস্য, দাতা সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। সকাল থেকেই সদস্য, দাতা সদস্য ও তাঁদের পরিবার এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে ক্লাবভবন সরগরম হয়ে ওঠে। বেলা ১১টায় সোনারতরী পরিবহনের দুটি বাসযোগে শুরু হয় বনভোজনের যাত্রা। প্রেসক্লাবের সদস্য নাজমুল হক স্বপন প্রেসক্লাবে উপস্থিত হয়ে সকলকে সি-অফ করেন। বেলা ১২টায় ডিসি ইকোপার্কে মধ্যবিরতির পর বনভোজনের বহর ছুটে চলে ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্স পরিদর্শনে। মুজিবনগর পরিদর্শন শেষে আবারও ইকো পার্কে উপস্থিত হন সকলে। সেখানে আপ্যায়ন শেষে শুরু হয় র‌্যাফেল ড্র। জ্যেষ্ঠ সাংবাদিক শাহ আলম সনি র‌্যাফেল ড্র পরিচালনা করেন। বনভোজনে অংশগ্রহণকারী সকল সদস্য, দাতা সদস্য ও তাঁদের পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা বাক্স থেকে কুপন তুলে নিজ নিজ পুরস্কার নির্ধারণ করেন। এছাড়া বাবা-মায়ের সঙ্গে অংশগ্রহণকারী সকল শিশু এবং গাড়ির চালক-সহকারী ও বাবুর্চীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। মজার মজার পুরষ্কারে এ সময় সেখানে হাস্যরসের পরিবেশ সৃষ্টি হয়। র‌্যাফেল ড্রতে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন দাতা সদস্য সেলিম উদ্দিন খান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহসভাপতি কামাল উদ্দিন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি রফিকুল ইসলাম, জ্যেষ্ঠ সাংবাদিক মিজানুল হক মিজান ও এম এম আলাউদ্দিন। বনভোজন সুন্দরভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রিফাত রহমান, বাংলাদেশ সাংবাদিক সমিতির সহসাধারণ সম্পাদক আহাদ আলী মোল্লা, ক্রীড়া সম্পাদক খাইরুজ্জামান সেতু, দপ্তর সম্পাদক আলমগীর কবীর শিপলু, কার্যনির্বাহী সদস্য সনজিত কর্মকার, জ্যেষ্ঠ সাংবাদিক মাহফুজ উদ্দিন খান, প্রেসক্লাব সদস্য রানা কাদির ও উজ্জল মাসুদ এবং সাংবাদিক সমিতির সদস্য মফিজ জোয়ার্দ্দার। আনন্দঘন পরিবেশে বনভোজন সম্পন্ন হওয়ায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন অংশগ্রহণকারী সকলে শুভেচ্ছা জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)