ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গায় এসিআই মোট্রস ও জাভিদ মোটরসের ব্যবস্থাপনায় ইয়ামাহা হ্যাপি ডে-২০১৯ উদযাপিত হয়েছে। গতকাল শুক্রবার দামুড়হুদা উপজেলার ডিসি ইকো পার্কে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে ওই হ্যাপি ডে উদযাপিত হয়। অনুষ্ঠানমালায় ছিলো সকাল ১০টায় চুয়াডাঙ্গা থেকে ইয়াহামা মোটর বাইকারদের র্যালি সহকারে ডিসি ইকোপার্ক অভিমুখে যাত্রা, সকাল ১১টায় ইকোপার্ক লেকের ধারে ইয়ামাহা হ্যাপি ডে’র কেক কর্তন, সকাল সাড়ে ১১টায় ঐতিহাসিক নাটুদাহ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইয়ামাহা মোটর বাইকারদের স্লো-মোটরসাইকেল রেস, জিক-জ্যাক রেস, জাভিদ মোট্রসের স্টাফদের পিছনে হাটা প্রতিযোগিতা, দুপুর ১২টায় ইকোপার্কে পুরুষ অতিথিদের বেলুন ফাটানো ও মহিলা অতিথিদের মিউজিক্যাল চেয়ার বদল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সর্বশেষ আকর্ষণ হিসেবে অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র। র্যাফেল ড্র-শেষে আমন্ত্রিত অতিথিগণ সকল ইভেন্টের পুরষ্কার বিতরণ করেন। চুয়াডাঙ্গা জাভিদ মোট্রসের স্বত্বাধিকারী জাকির হোসেনের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়াহামা মোটরসের টেরিটরি ম্যানেজার নাজিম উদ্দিন, সার্ভিস ইঞ্জিনিয়ার আনিছুর রহমান, হেড ম্যাকানিক জামাল হোসেন, সার্ভিস সুপারভাইজার আশিকুর রহমান, চুয়াডাঙ্গা উত্তরা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক সুমন কল্যাণ ঘোষ, জাভিদ মোটরসের বিজ্ঞ অ্যাডভাইজার অ্যাড. আফজাল হোসেন, অ্যাড. মনোয়ার হোসেন সুরুজ, বিশিষ্ট ব্যবসায়ী প্রেমানন্দ সরকার ও ব্যবসায়ী আব্দুর রশীদ টিটু। ইয়ামাহা হ্যাপি ডে অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেন জাভিদ মোটরসের ব্যবস্থাপক হিমেলসহ সকল স্টাফগণ।
