চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

আপলোড তারিখঃ 2019-02-08 ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালিত ছবির ক্যাপশন:
মেহেরপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালিত : চুয়াডাঙ্গায় ডিসি গোপাল চন্দ্র দাস বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা সমাজের অংশ; তাদের গুরুত্ব দিতে হবে সমীকরণ প্রতিবেদন: ‘ইশারা ভাষা সকলের অধিকার’ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বাংলা ইশারা ভাষা দিবস-২০১৯ পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে পৃথক র‌্যালি ও আলোচনার সভার আয়োজনে করে জেলা প্রশাসন। চুয়াডাঙ্গা: ‘ইশারা ভাষা সকলের অধিকার’ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গায় বাংলা ইশারা ভাষা দিবস-২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। তিনি বলেন, শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষের অধিকারের কথা তুলে ধরতে হবে। শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষের ভাব প্রকাশের সম্পর্ক অবিচ্ছেদ্য। তাই তাদের সাংস্কৃতিক বিকাশ মানেই বাংলা ভাষার বিকাশ। বাক ও শ্রবণ প্রতিবন্ধী মানুষের বৈচিত্র্যময় জীবনের প্রকাশ ঘটে এ ভাষার মাধ্যমে। এছাড়া অটিস্টিক, নিউরোলজিক্যাল ডিজঅর্ডার ও বুদ্ধিপ্রতিবন্ধীদের অনেকে ইশারা ব্যবহারের মাধ্যমে মানুষের সাথে যোগাযোগ করে থাকে। শ্রবণ ও বাক প্রতিবন্ধীরা সমাজের অংশ তাদেরকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে একই সাথে তাদের জীবনযাত্রার মানোন্নয়ন সরকারি-বেসরকারিভাবে অনেক উদ্যোগে খাতে নিতে পারি। এ ব্যাপারে সকলকে গুরুত্ব দিতে হবে। সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার আহসান হাবিব ও চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. খায়রুল আলম। এছাড়াও উক্ত আলোচনা সভায় জেলা সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মেহেরপুর: বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে মেহেরপুরে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে একটি র‌্যালি বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেনের নেতৃত্ব র‌্যালিটি জেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক অনিরুদ্ধ রায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)