ছবির ক্যাপশন:
ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনকালে এমপি টগর! খেলাধুলা মানুষের মেধার বিকাশ ঘটায় দর্শনা অফিস: দর্শনায় অংকুর আদর্শ বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে দর্শনা রেলবাজারস্থ অংকুর আদর্শ বিদ্যালয় চত্বরে এ ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের সাবেক প্রশাসক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহফুজুর রহমান মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সহসভাপতি হাজি আলী আজগার টগর। এ সময় তিনি বলেন, খেলাধুলা মানুষের মেধার বিকাশ ঘটায়। খেলাধুলা শরীর ও মন সুস্থ রাখে। একই সাথে মনের অলসতাকেও দূর করে এবং মনকে সতেজ ও প্রফুল্ল রাখতে কার্যকর ভূমিকা রাখে। খেলার মাধ্যমে একে অপরের প্রতি আন্তরিকতা, সহমর্মিতা ও সচেতনতা সৃষ্টি হয়। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মতো সহ-শিক্ষা কাজ নৈতিক মানের অধিকারী সচেতন নাগরিক হিসেবে নিজেকে তৈরী করতে প্রেরণা জোগায়। তাই সকলে সমাজের সকল প্রকার ভালো কাজে অংশগ্রহন করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকবারী পুলিশ সুপার আহসান হাবীব, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান, দর্শনা পৌরসভার মেয়র মতিয়ার রহমান, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস, বিশিষ্ট সমাজ সেবক হাজী আকমত আলী। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ হাজী হাফিজুর রহমান।
