দর্শনায় পিঠা ও পৌষ উৎসব অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2019-02-08 ইং
দর্শনায় পিঠা ও পৌষ উৎসব অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

দর্শনা অফিস: ‘শীতের পিঠে বেজায় মিঠে’ এই স্লোগানে বাঙ্গালীর ঐতিহ্যকে ধরে রাখতে দর্শনায় পিঠা ও পৌষ উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা পুরাতন বাজার সোসাইটি চত্বরে ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় ও দর্শনা ওমেন্স ক্লাবের আয়োজনে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে কামরুন নাহার রানী শাহ্র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজি আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন দর্শনা সরকারি কলেজের উপাধ্যক্ষ মোশাররফ হোসেন, ওয়েভ ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, ওমেন্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহিনা আজাদ, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ। আলোচনা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ পিঠার স্টলগুলি পরিদর্শন করেন। ‘গ্রাম বাংলার পিঠা উৎসব’ নামের দোকানের পরিচালক ইসরাত জাহান ইমা জানায়, তার দোকানে ৪৫ প্রকারের পিঠা রয়েছে। ‘গ্রামীণ পিঠাঘরের’ পরিচালক বিলকিচ খাতুন জানায়, তার দোকানে ২৬ প্রকার পিঠা রয়েছে। এছাড়া পারকৃষ্ণপুর পিঠাঘরের পরিচালক লিপি খাতুন জানায়, তার দোকানে ২০ রকমের পিঠা রয়েছে। অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)