মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান দালাল আটক; ভ্রাম্যমাণ আদালতে জেল

আপলোড তারিখঃ 2019-02-08 ইং
মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান দালাল আটক; ভ্রাম্যমাণ আদালতে জেল ছবির ক্যাপশন:

মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান দালাল আটক; ভ্রাম্যমাণ আদালতে জেল মেহেরপুর অফিস: মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুদকের টিম। এ সময় হাতেনাতে ঘুষ লেনদেনের সময় আনোয়ার পারভেজ নামের এক দালালকে আটক করা হয়েছে। আটকের পর ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ দিনের কারাদন্ড দিয়েছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক জাকারিয়া। গতকাল বৃহস্পতিবার দুপুরে পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সামিউল হক। দুর্নীতি দমন কমিশন (দুদক) কুষ্টিয়া শাখার উপপরিচালক জাকারিয়া জানান, মেহেরপুর পাসপোর্ট অফিসে বিভিন্ন দালাল চক্র ও কিছু অফিস স্টাফ মিলে একটি সিন্ডিকেট তৈরী করেছে এবং পাসপোর্ট গ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে এমন অভিযোগের ভিত্তিতে দূর্নীতি দমন কমিশন (দুদক) এর প্রধান কার্যালয়ের নির্দেশ অনুযায়ী আমরা এ অভিযান চালায়। তিনি আরও বলেন, এই অফিসে প্রবেশ করে আমরা হাতে-নাতে আনোয়ার পারভেজ নামের এক দালালকে আটক করি। সে গাংনী উপজেলার মহাসিন নামে একজনের কাছে থেকে অতিরিক্ত অর্থ নিয়ে পাসপোর্ট করে দেবে বলেছিল। এ সময় আমরা তাকে আটক করি এবং ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ দিনের কারাদন্ড দেয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)