জীবননগরে গৃহবধুকে পিটিয়ে জখম!

আপলোড তারিখঃ 2019-02-08 ইং
জীবননগরে গৃহবধুকে পিটিয়ে জখম! ছবির ক্যাপশন:

জীবননগরে গৃহবধুকে পিটিয়ে জখম! জীবননগর অফিস: জীবননগরে জমি দখল করাকে কেন্দ্র গৃহবধুকে পিটিয়ে রক্তাত্ব জখম করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার সুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত গৃহবধু সুটিয়া গ্রামের মাঝেরপাড়ার নাহার বিশ্বাসের স্ত্রী সেলিনা বেগম (৩৫)। আহত গৃহবধু গুরুত্বর আহত অবস্থায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আহত গৃহবধু অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার সকালে একই গ্রামের গোলাম খন্দকারের ছেলে ই¯্রাফিল খন্দকার ও ইসমাইল খন্দকার আমার জমিতে জোরপূর্বক ঘর তুলতে আসে, আমি বাধা দিলে তারা আমাকে বলে, জমির মালিক আমরা আমাদের জমিতে আমি ঘর তুলবো পারলে কিছু করে নিস। আমি তাদের বলি জমি আমাদের, তার সকল কাগজপত্র আছে। তা ছাড়া জমি যদি তোমাদের হয় তা হলে, আমাকে কাগজপত্র দেখাও আমি জমি ছেড়ে দেবো। এ কথা বলতেই তারা আমার উপর হামলা করে এবং তাদের হাতে থাকা লাঠি শোটা দিয়ে আমাকে বেধড়ক মারধর করে এবং চোখে আঘাত করে। এ সময় স্থানীয় জনগন আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এ বিষয়ে ই¯্রাফিলের সাথে কথা বললে তিনি বলেন, জমি নিয়ে যে সমস্যা হয়েছিলো তা একটা ভুল বোঝাবুঝি হয়েছিলো, এটা সমাধান করে ফেলবো। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হেলেনা আক্তার নিপা জানান, সেলিনার অবস্থা এখন ভালো তবে, তার চোখের পাশে একটু আঘাত লেগেছে আশা করি খুব দ্রত সুস্থ হয়ে যাবে। এদিকে এ সংবাদ লেখা পর্যন্ত আহতর পরিবারের পক্ষ থেকে জীবননগর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)