জীবননগরে গ্যাস সিলেন্ডারে মিললো ফেন্সিডিল!

আপলোড তারিখঃ 2019-02-08 ইং
জীবননগরে গ্যাস সিলেন্ডারে মিললো ফেন্সিডিল! ছবির ক্যাপশন:

জীবননগরে গ্যাস সিলেন্ডারে মিললো ফেন্সিডিল! জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে গ্যাস সিলিন্ডারের মধ্যে থেকে ২২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়ার নির্দেশে জীবননগর থানার উপপরিদর্শক (এসআই) নাহিরুল, এএসআই মিলন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলা সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে লাল মিয়ার (৩২) বাড়ির ভিতরে অভিযান চালিয়ে ঘরের ভিতরে রাখা গ্যাস সিলেন্ডারের মধ্যে থেকে ২২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এদিকে পুলিশের উপস্থিতি টের পাওয়ায় বাড়ি থেকে সটকে পড়েন নতুনপাড়া গ্রামের বাকের মাস্টারের ছেলে কবির হোসেন কবু (৪০) এবং মৃত খবির উদ্দিনের ছেলে লাল মিয়া (৩২)। এ বিষয়ে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)