জীবননগর দুর্লভ পল্লীতে কম্বল বিতরণ

আপলোড তারিখঃ 2019-02-08 ইং
জীবননগর দুর্লভ পল্লীতে কম্বল বিতরণ ছবির ক্যাপশন:

জীবননগর দুর্লভ পল্লীতে কম্বল বিতরণ জীবননগর অফিস: জীবননগরে সংখ্যালঘু অসহায় হতদরিদ্র দিনমজুর দুর্লভ পরিবারের সদস্যদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে জীবননগর পৌর শহরের ১নং ওয়ার্ড সুবলপুর গ্রামের অসহায় পরিবারের ৭০ জন সদস্যদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার মাসুদুর রহমান, ১নং ওয়ার্ড কাউন্সিলর আপিল মাহমুদ, স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু রক্তদান কেন্দ্রের সাধারণ সম্পাদক মিঠুন মাহমুদ, দুর্লভ পল্লীর দল নেতা মধু প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)