নকলের অভিযোগ : ১৪ শিক্ষার্থীসহ ৪ শিক্ষক বহিষ্কার

আপলোড তারিখঃ 2019-02-08 ইং
নকলের অভিযোগ : ১৪ শিক্ষার্থীসহ ৪ শিক্ষক বহিষ্কার ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের সিদ্দিকীয়া আলিয়া কামিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্র থেকে এসএসসি দাখিল গণিত পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে ১৪ শিক্ষার্থী ও ৪ শিক্ষককে বাহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাদের বহিষ্কার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী। বহিষ্কৃতরা শিক্ষকরা হলেন- সিদ্দিকীয়া আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষক রেজাউল ইসলাম ও শামসুন্নাহার এবং জেলা সদরের বাড়িবাথান মাদ্রাসার শিক্ষক মাসুদুর রহমান, কানুহরপুর দাখিল মাদ্রাসার শিক্ষক আবু তালেব। এ ছাড়াও জেলার ভূটিয়ারগাতী মাদ্রাসা, উত্তরকাস্ট সাগরা মাদ্রাসা, বাড়িবাথান মাদ্রাসা, ঘোড়শাল মাদ্রাসা, হাটগোপালপুর মাদ্রাসা, নুরনগর মাদ্রাসা, আড়মুখ মাদ্রাসা ও পঞ্চগ্রাম মাদ্রাসার ১৪ শিক্ষার্থী রয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী জানান, পরীক্ষা পরিদর্শনকালে দেখা যায় সিদ্দিকীয়া আলিয়া কামিল মাদ্রাস কেন্দ্রের বিভিন্ন কক্ষে অনিয়ম চলছে। কোথাও শিক্ষার্থীরা সেট কোড পরিবর্তন করে দিচ্ছে, কোন কোন কক্ষে একে অন্যের এমসিকিউ প্রশ্নের সমাধান করে দিচ্ছে, কোথায় কক্ষ পরিবর্তণ করে পরীক্ষা দিচ্ছে। তাদের এ কাজে সহযোগীতা করছে কতিপয় শিক্ষক। বিষয়টি তদন্ত করে জড়িত থাকার দায়ে ১৪ শিক্ষার্থী ও ৪ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা বাকি পরীক্ষাগুলোতে অংশ নিতে পারবে না এবং শিক্ষকরাও দাখিল পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবে না বলে ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)