উপজেলা নির্বাচন: আলমডাঙ্গায় ১৩ প্রার্থীর আবেদন

আপলোড তারিখঃ 2019-02-08 ইং
উপজেলা নির্বাচন: আলমডাঙ্গায় ১৩ প্রার্থীর আবেদন ছবির ক্যাপশন:

উপজেলা নির্বাচন: আলমডাঙ্গায় ১৩ প্রার্থীর আবেদন আলমডাঙ্গা অফিস: আসন্ন আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয়ভাবে আওয়ামী লীগের মনোনয়ন পেতে কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন দাখিল করেছেন ৬ প্রার্থী। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার ঢাকা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের সাবেক সভাপতি আইয়ুব হোসেন, বর্তমান ইউপি চেয়ারম্যান জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির, সাবেক ছাত্রলীগ নেতা আনিসুজ্জামান মল্লিক, সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি তাফছীর আহমেদ লাল তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহমে ডন ও কৃষক লীগ নেতা আজিজুল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, সাবেক মুজিব বাহিনী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম কাজী কামালের একমাত্র কন্যা মহিলা আওয়ামী লীগ নেত্রী কাজী মারজাহান নিতু, বীর মুক্তিযোদ্ধা আমেনা খাতুন ও পৌর কাউন্সিলর সামসাদ রানু আওয়ামী লীগের মনোনয়ন পেতে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে আবেদন জমা দিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)