আলমডাঙ্গায় বিভিন্ন মামলায় আটক-৪

আপলোড তারিখঃ 2019-02-08 ইং
আলমডাঙ্গায় বিভিন্ন মামলায় আটক-৪ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় বিভিন্ন মামলায় আটক-৪ আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৪ আসামীকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে আলমডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাইফুল, এএসআই তোহিদ, তিওরবিলা ও ঘোলদাড়ী পুলিশ ক্যাম্পের আইসি সঙ্গীয় ফোর্সসহ পৃথক পৃথক অভিযান চালিয়ে ভোলার দাঁড় গ্রামের মজিবুল হকের ছেলে রিয়াজ উদ্দিন, রাধিকাগঞ্জ পাড়ার মৃত শাজাহান আলীর ছেলে মিরাজুল, কেদাননগর গ্রামের সোহরাব আলীর ছেলে সুজন, তিওরবিলা গ্রামের মহৎ আলীর ছেলে শাজাহানকে গ্রেফতার করেছে। আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট মামলায় গতকালই চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)