চুয়াডাঙ্গায় গাঁজাসহ মুসলিমপাড়ার মানিক আটক

আপলোড তারিখঃ 2019-02-07 ইং
চুয়াডাঙ্গায় গাঁজাসহ মুসলিমপাড়ার মানিক আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর শহরের মুসলিমপাড়ার মানিককে গাঁজাসহ আটক করেছে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য অধিদপ্তর। গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে আটককৃত আসামীর নিজ বাড়ি থেকে আটক করা হয়। এসময় আটককৃত আসামীর ঘর থেকে উদ্ধার করা হয় ২শ’ ৫০ গ্রাম গাঁজা। পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য অফিস গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে মুসলিমপাড়া এলাকায় একজন গাঁজা নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য অধিদপ্তরের একটি টিম মুসলিমপাড়া এলাকার মানিকের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় আটক করা হয় মানিককে। পরে তার ঘর থেকে উদ্ধার করা হয় ২শ’ ৫০ গ্রাম গাঁজা। সে একই এলাকর মৃত গোলাপ রহমান ওরফে রাব্বানী’র ছেলে। পরে গ্রেফতারকৃত ওই আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)