মুজিবনগরে বিজিবির অভিযানে ঔষধ উদ্ধার

আপলোড তারিখঃ 2019-02-07 ইং
মুজিবনগরে বিজিবির অভিযানে ঔষধ উদ্ধার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে হেপাডেন ট্যাবলেট, ডেক্সামেথাসন ট্যাবলেট ও অনাগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এসব ঔষধ উদ্ধার করা হয়। জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নাজিরাকোনা বিওপির টহল কমান্ডার হাবিলদার সাজত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মুজিবনগর থানার অন্তর্গত নাজিরাকোনা গ্রামের আমবাগান থেকে ৪ হাজার পিস হেপাডেন ট্যাবলেট, ৪ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৯০ পিস অনাগ্রা ট্যাবলেট উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪৩ হাজার ৬শ’ টাকা। উদ্ধারকৃত ট্যাবলেট কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)