ক্ষুদিরাম মঞ্চায়িত করতে ঢাকা যাচ্ছে অরিন্দম

আপলোড তারিখঃ 2019-02-07 ইং
ক্ষুদিরাম মঞ্চায়িত করতে ঢাকা যাচ্ছে অরিন্দম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আগামী শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে চুয়াডাঙ্গা অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের প্রযোজনায় মঞ্চায়িত হবে ঐতিহাসিক নাটক ক্ষুদিরাম কথা। এ উপলক্ষে আজ ঢাকার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা হতে রওনা হবে চুয়াডাঙ্গার স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন অরিন্দমের নাট্যদল। জানা গেছে, ইতিহাস সন্তান ক্ষুদিরামের জীবনী নিয়ে বজলুর রহমান জোয়ার্দ্দারের রচনায় অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের প্রযোজনায় মঞ্চায়িত হবে নাটকটি। সবকিছু ঠিক থাকলে আগামী শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি মঞ্চায়িত হওয়ার কথা আছে। নাকটটির নির্মাণে আছেন এহছানুর রহমান, নির্মান সহযোগী ইউনুস আলী শাওন, নির্মাণ সহকারী আব্দুস সালাম সৈকত, আবহসঙ্গীত হিরন-অর-রশিদ শান্ত, শামসুল আরেফিন আইদিন, কোরিওগ্রাফী চুমকি, ইউনুস আলী শাওন, আলোক প্রক্ষেপণ হাসান আলী, পোশাক ও মঞ্চ পরিকল্পনা উইনুস আলী শাওন, আব্দুস সালাম সৈকত, প্রচ্ছদ নিপুন, সমম্বয়কারী আব্দুল মোমিন টিপু, হিরুন উর রশিদ শান্ত, মনিরুজ্জামান মানিক প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)