সাংবাদিক কামাল জোয়ার্দ্দারের IMO আইডি হ্যাক!

আপলোড তারিখঃ 2019-02-07 ইং
সাংবাদিক কামাল জোয়ার্দ্দারের IMO আইডি হ্যাক! ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি কামাল উদ্দীন জোয়ার্দ্দারের ইমু (IMO) আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। গত ৫ ফেব্রুয়ারি আনুমানিক বেলা ১১টার দিকে সাংবাদিক কামালের ইমু আইডিটি হ্যাক করে তার আত্মীয় স্বজনদের কাছে ম্যাসেজ দিয়ে প্রতারণাকারীরা টাকা আদায়ের চেষ্টা চালায়। প্রতারককারীরা টাকা আদায়ের চেষ্টার সময় একটি মোবাইল ফোন ব্যবহার করে যার নম্বর ০১৮৮৫-৩৪৩৯৯৫ ও একটি পার্সোনাল বিকাশ নম্বর ব্যবহার করছে যার নম্বর ০১৭৯০-১৯৪৭৩৮। এ ব্যাপারে সকলকে সতর্ক থাকার জন্য সাংবাদিক কামাল উদ্দীন জোয়ার্দ্দার সবাইকে অনুরোধ জানিয়েছেন। এই বিষয়টির ব্যাপারে তিনি চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নম্বর-২৬৪, তারিখ ০৬.০২.২০১৯।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)