কার্পাসডাঙ্গায় দুস্থ ও অসহায়দের মধ্যে কম্বল বিতরণ

আপলোড তারিখঃ 2019-02-07 ইং
কার্পাসডাঙ্গায় দুস্থ ও অসহায়দের মধ্যে কম্বল বিতরণ ছবির ক্যাপশন:
কার্পাসডাঙ্গা প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জাগরনী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার জাগরনী চক্র ফাউন্ডেশনের কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়। জাগরনী চক্র ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক আব্দুল মতিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক লীগের মৎস্য ও পশু বিষয়ক সম্পাদক বিশিষ্ট সমাজসেবক আব্দুস সালাম বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক শরীফ রতন, সাংবাদিক মেহেদী হাসান মিলন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জাগরনী চক্র ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার ফারুক গাইন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)