বিশ্ব ইজতেমা চার দিনে, শুর` ১৫ ফেব্র`য়ারি

আপলোড তারিখঃ 2019-02-06 ইং
বিশ্ব ইজতেমা চার দিনে, শুর` ১৫ ফেব্র`য়ারি ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: টঙ্গীর তুরাগ নদের পাড়ে তিনদিনের পরিবর্তে এবারের বিশ্ব ইজতেমা চারদিন ধরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। তিনি বলেন, বিশ্ব ইজতেমা আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ফলে তিনদিনের পরিবর্তে চারদিনে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। আগামী ১৫-১৮ ফেব্র`য়ারি ঐক্যবদ্ধভাবে অনুষ্ঠিত হবে ইজতেমা। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ধর্ম প্রতিমন্ত্রী এসব কথা জানান। তিনি বলেন, প্রথম দুইদিন ইজতেমা পরিচালনা করবেন মাওলানা জুবায়ের এবং শেষের দুই দিন ইজতেমা পরিচালনা করবেন সৈয়দ ওয়াসিফ ইসলাম। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘গত মিটিংয়ে তাবলীগ জামাতের দুইপক্ষের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয় ইজতেমা ১৫, ১৬ ও ১৭ ফেব্র`য়ারি অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার আলোচনায় উভয়পক্ষের মতামতের ভিত্তিতে ৩ দিনের স্থলে ৪ দিন হওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)